খুলনায় পলিথিন বর্জনে শপথ গ্রহণ অনুষ্ঠান কাল

ফাইল ছবি।

পরিবেশ দূষণকারী পলিথিন বর্জনের লক্ষ্যে আগামীকাল সোমবার বেলা আড়াইটায় খুলনা জেলা সহকারী আইনজীবী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির সদস্যরা শপথ গ্রহণ করবেন। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, সমিতি মিলনাতয়নে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

কেসিসির সাবেক মেয়র ও নগর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সমিতির সভাপতি মো. জাহিদুল আলম সভাপতিত্ব করবেন। ইতিপূর্বে বিকে ইউনিয়ন ইন্সটিটিউশনের শিক্ষক-শিক্ষার্থীরা পলিথিন বর্জনে শপথ গ্রহণ করে। খবরঃ বিজ্ঞপ্তির