সাবেক দুই সমন্বয়ক আসিফ ও মাহফুজ নির্বাচনে অংশ নিচ্ছেন না

নিউজ ডেস্কঃ

ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করা সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম দুই ছাত্রনেতাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন না।

গত রোববার তারা গনমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই তারা গত ১০ ডিসেম্বর মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ান। পরদিন ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার দিন থেকেই কার্যকর হয় তাদের পদত্যাগ।

সেই থেকে তাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে নানা বিষয় আলোচনায় আসে, খবর প্রকাশিত হয়। আসিফ মাহমুদ ঢাকা ও কুমিল্লা থেকে নির্বাচন করার প্রস্তুতি নিতে থাকেন। বিশেষ করে ঢাকা ১০ আসনে জনসংযোগও শুরু করেন। লক্ষ্ণীপুর থেকে মাহফুজ আলমের নির্বাচন করার বিষয়ে কথাবার্তা হতে থাকে। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার কথাও বলেন তিনি।