খুলনা জেলার পাইকগাছা থানা এলাকা হতে ১৪৫ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ ১৪৫ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৭/১২/২০২৫ খ্রিঃ অনুমান ১৯.২৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাইকগাছা থানাধীন লস্কর ইউনিয়নের লস্কর পশ্চিমপাড়া সাকিনস্থ গাবতলা মোড় হতে তাকে গ্রেফতার করা হয়।

                গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ আব্দুস সালাম মোল্যা (৪১)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

                প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আব্দুস সালাম মোল্যা একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

                এই ঘটনায় পাইকগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির