যুবনেতা জাহিদ হাসানের মৃত্যুতে যুবদলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান আজ আনুমানিক বিকেল ৫ টায় হৃদরোগ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। মোঃ জাহিদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি।

শোকবার্তায় রুবায়েদ-জনি বলেন যুবদলের সাবেক সহদপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান এর মৃত্যুতে আমরাও তার পরিবারের মতো সমভাবে ব্যথিত। আমরা তার রুহের মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা এবং তার রেখে যাওয়া আত্মীয়-স্বজেনকে এই শোক  সইবার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি।খবরঃ বিজ্ঞপ্তির