দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলামের শ্বাশুড়ীর মৃত্যুতে শোক প্রকাশ

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলামের শ্বাশুড়ী হামিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।

সাংবাদিক মো. তরিকুল ইসলামের শ্বাশুড়ী হামিদা বেগম বার্ধক্যজনিত কারণে রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল­াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯০বছর। তিনি দুই ছেলে চার মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ফজরবাদ নগরীর পূর্ব বানিয়াখামার জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা শেষে বাগেরহাটের কচুয়ার পৈত্রিক নিবাসে স্বামীর কবরের পাশে দাফন সম্পন্ন হবে। খবরঃ বিজ্ঞপ্তির