নিউজ ডেস্কঃ
দুর্বৃত্তদের দেয়া আগুনেফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ১৮ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনাটি ঘটেছে। এতে ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে।
জানা যায়, শর্শদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
আগুনে সিড়ি কক্ষে থাকা ৩ টি মোটরসাইকেল ও ২টি বসার ব্রাঞ্চ পুড়ে গেছে।