মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের খুলনার সফরসূচি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দুই দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ২০ ডিসেম্বর সকাল ১০টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন, সকাল ১১টায় রূপসা জাবুসা টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড পরিদর্শন ও দুপুর সাড়ে ১২টায় বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী মৎস্য ঘের পরিদর্শন করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় খুলনা শ্রিম্প টাওয়ারে রপ্তানিকারকদের সাথে মতবিনিময় ও বিকাল পাঁচটায় খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি পরিদর্শন করবেন।

উপদেষ্টা ২১ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় খুলনা ডুমুরিয়ার গুটুদিয়া বড়ডাঙ্গা চিংড়ি চাষ ক্লাস্টার পরিদর্শন, সকাল সাড়ে নয়টায় বটিয়াঘাটা জেবিএস ফুডস প্রোডাক্টস লিমিটেড (চিংড়ি খামার) পরিদর্শন এবং দুপুর ১২টায় সাতক্ষীরা মৎস্য বীজ উৎপাদন খামারে খুলনা বিভাগের সকল জেলা মৎস্য কর্মকর্তা, সাতক্ষীরা জেলার সকল উপজেলা মৎস্য কর্মকর্তা ও চিংড়ি চাষিদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকালে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির