নিউজ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ১৮ অক্টোবর’২২ মঙ্গলবার। শেখ রাসেল দিসব উপলক্ষে দিনব্যাপী কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুর তিনটায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা।
চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল।
সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর যুবলীগের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, কবির পাঠান, জুয়েল হাসান দিপু, মসিউর রহমান সুমন, সাবেক ছাত্রনেতা রিপন কবীর, রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, শওকত হাসান, হাসান শেখ, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, জামাল শেখ, লাবু আহমেদ, ইব্রাহিম হোসেন তপু, অলক শীল, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, ইকবাল হোসেন, জিহাদুর রহমান জিহাদ, সাকিব হাওলাদার, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, ইমতিয়াজ হোসেন রিপন, রাজেস মাহমুদ, মোক্তা দুল ইসলাম, সৈকত দাস, যুবলীগ নেতা আজগর বিশ্বাষ, খান মোঃ অপু, সাগর মজুমদার, আনোয়ার হোসেন প্রমুখ।