যৌথ বাহিনীর অভিযানে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গ্রেফতার ১০৪৩

নিউজ ডেস্কঃ

দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে গত দুই দিনে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 আজ সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

পুলিশ সদর দফতর জানিয়েছে (অনলাইন), গত শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এই অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি করে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল ‘স্টানগান’ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেফতার করা হয়।

 

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।