নগরীর টুটপাড়া বাজার এলাকার প্রবীণ মুদি ব্যাবসায়ী কালীপদ সাহার পরলোকগমন

প্রতিবেদকঃ

খুলনা নগরীর টুটপাড়া বাজার এলাকার প্রবীণ মুদি ব্যাবসায়ী কালীপদ সাহা (৭১) ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১ তা ৪০ মিনিটে খুলনা শহীদ আবু নাসের হাঁসপাতালে মারা গেছেন । মৃত্যুকালে তিনি তিন কন্যা ও ১ পুত্র স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার পরিবার থেকে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর সকালে নিজ বাসার বাথরুমে মাথা ঘুরে পড়ে যান ।এরপর প্রথমে তাকে নগরীর গুড হেলথ ক্লিনিকে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে শহীদ আবু নাসের হাসপাতালে আইসিইউতে স্থানন্তরিত করা হয়। তিনি ব্রেণ স্ট্রোকের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সদালপী কালীপদ সাহার টুটপাড়া জোড়াকল বাজারের সবথেকে পুরানো মুদি ব্যাবসায়ী হিসাবে অনেকেই মনে করেন।

আজ আনুমানিক রাত ৮ টার দিকে রুপসা শ্মশানে তার দাহ কাজ সম্পন্ন করা হবে ।