নিউজ ডেস্কঃ
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)।
আজ সোমবার বিকালে তিনি ইন্তেকাল করেন। মাসুম আজিজ দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন।
মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ। অনলাইন।
২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। চলতি বছর ভূষিত হয়েছেন একুশে পদকে।