খুলনায় শান্ত নামে এক কিশোর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত

প্রতিবেদকঃ
খুলনায় শান্ত(১৫) নামে এক কিশোরকে গুলিতে গুরুতর আহত হয়েছে। তার বুকের ডানপাশে গুলি লেগেছে। আজ রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন লতার ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে,
খুলনার আড়ংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত শান্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি শান্তের বুকে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শান্ত রায়ের মহল উত্তরপাড়া সুইস গেটে অটোরিক্সা চালক মহাম্মদ ফয়সাল বিশ্বাস মন্টুর সন্তান।