খুলনা সিটি কর্পোরেশনের ১ম মেয়র সিরাজুল ইসলাম স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

গত ৮ নভেম্বর শনিবার খুলনা সিটি কর্পোরেশনের ১ম মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজকর্মী ও খুলনা সিটি মুসলীমলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম স্মরণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল মুসলিমলীগের অস্থায়ী কার্যালয় ২৫ স্যার ইকবাল রোডস্থ হোটেল গোল্ডেন কিং এর ২য় তলায়) অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন এর সভপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেন বাবুন সঞ্চালনায় সভায় মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন খুলনা বারের সাবেক সভাপতি এ্যাডঃ আব্দল আজিজ, মোঃ দিদারুল আলম, এ্যাডঃ জাকিরুল ইসলাম, শেখ বাবর আলী, জাহিদুল ইসলাম, দাউদ ইসলাম, আবুল খায়ের প্রমুখ। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা ফারুক হুসাইন। খবরঃ বিজ্ঞপ্তির