খুলনায় ইজিবাইকের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু 

নিউজ ডেস্কঃ

খুলনায় সুরাইয়া নামের এক তরুণীর ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার নগরীর বয়রা বাজার শেরের মোড়ে ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্য মোতাবেক, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে, সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।

সকালে অভয়নগর থেকে বর্হিবিভাগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই তরুণী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।