প্রতীকী ছবি।
নিউজ ডেস্কঃ
যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ আনোয়ার হোসেন বাবু নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার
যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে পুলিশ আনোয়ার হোসেন বাবু (৪৩) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
যাত্রাবাড়ীর কাউন্সিল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজ থেকে আনোয়ার হোসেন বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার হাত-পা বাঁধা ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।