জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানির ইন্তেকাল

নিউজ ডেস্কঃ
পিরোজপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইনা লিল্লাহি রাজিউন)। তিনি প্রধানমন্ত্রী শেখ হসিনার চাচি। শেখ এ্যানি ব্লাড ক্যান্সার ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

জানা যায়, সংসদ সদস্য শেখ এ্যানি রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সপোর্টে ছিলেন তিনি। অনলাইন।

শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।