জনপ্রিয় অভিনেত্রী ঈশিতার মায়ের মৃত্যু

নিউজ ডেস্কঃ
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানার খান নদী আর নেই।
আজ সোমবার ভোরে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনলাইন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঈশিতার মা দীর্ঘ প্রায় ৩ বছর ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন।আজ সোমবার সাভারে পারিবারিক গোরস্তানে ঈশিতার মায়ের দাফন সম্পন্ন হয়েছে।