ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান-১’ প্রথম সপ্তাহেই ৩০০ কোটি আয় ছাড়ালো

বিনোদন ডেস্কঃ
সদ্য মুক্তি পাওয়া তার অভিনেত্রী তামিল সিনেমা ‘পোনিয়িন সেলভান ওয়ান’ এখন বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে।
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তিন বছর পর রুপালি পর্দায় ফিরেই বাজিমাত করেছেন। মুক্তির মাত্র সাত দিনেই ঐতিহাসিক কাহিনি নির্ভর এ ছবিটির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের।

দশম শতাব্দিতে চোল সাম্রাজ্যের পটভূমিকে কেন্দ্রে করে নির্মিত এ ছবির পরিচালক মণি রত্নম। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাসনির্ভর পাঁচ পর্বের তামিল উপন্যাসের ওপর ভিত্তি করে এ ছবিটি নির্মিত হয়েছে। যেখানে নন্দিনী ও মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া।

এরই মধ্যে তামিল ছাড়াও হিন্দি, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘পোনিয়িন সেলভান’।

প্রথম সাত দিনেই ‘পোনিয়িন সেলভান’ তামিল চলচ্চিত্রের এযাৎকালের সবচেয়ে বড় চমক দেখিয়েছে। যা ‘বিক্রম’ ও ‘বিগিল’ এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

পোনিয়িন সেলভানের প্রোডাকশন কোম্পানি লাইকা প্রোডাকশনও এক টুইটে রেকর্ড আয়ের তথ্য প্রকাশ করেছে।