‘মঞ্চ ৭১’ বৈঠকে অংশগ্রহনকারী সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

নিউজ ডেস্কঃ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

জানা গেছে,

শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলার নথিতে বলা হয় (গণমাধ্যমে প্রকাশ), গত ২৮ আগস্ট সকালে রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠক হয়। সেখানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং উপস্থিত কয়েকজন আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই বৈঠকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।  পরদিন (২৯ আগস্ট) শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।