মানুষের দুঃখ দুর্দশা লাঘবে আমৃত্যু কাজ করবোঃ ডুমুরিয়ায় আলী আসগর লবি

সাবেক সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবি বলেছেন, সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবীগুলো সমাধানের চেষ্টা করছি। তবে বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপামর জনসাধারণ দিলে ও জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে অবশ্যই এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে আমৃত্যু কাজ করে যাবো। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সর্বজনীন মঠ আশ্রমে  আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি আরও বলেন, আমি ডুমুরিয়ার সন্তান। আমার পিতা ও আমার পরিবারের সাথে সনাতন সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে হৃদ্রতার সম্পর্ক রয়েছে। আপনাদের সন্তান হিসাবে আমাকে যেভাবে আপনারা গ্রহণ করেছেন, তা আমার চলার পথকে মসৃণ করবে।

গুটুদিয়া সর্বজনীন মঠ আশ্রমের সভাপতি পিন্টু কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও  শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক বাবু যতীন্দ্রনাথ মন্ডল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শের আলম সান্টু, গুটুদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান তরফদার।

অনুষ্ঠানে মঠ ও মন্দিরের পুরোহিতসহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত ভক্তদের ফল খাওয়ানোর মাধ্যমে উপোস ব্রত ভাঙ্গান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসাস এর আহবায়ক ইঞ্জি: মো: নূর ইসলাম বাচ্চু, খুলনা সদর যুবদলের সাবেক আহবায়ক মো: আক্কাস আলী, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জিএম সাইকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকরামুল সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন প্রমুখ।

এর আগে তিনি গুটুদিয়া গাজীর মোড় বায়তুল মামুর জামে মসজিদ জোহরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লিদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। খবরঃ বিজ্ঞপ্তির