খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ ১৫ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে। গত ০৬/০৯/২০২৫ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাইকগাছা থানাধীন ৫নং সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামস্থ গোবিন্দের মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। হিরন্ময় মন্ডল (২১)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হিরন্ময় মন্ডল একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এই ঘটনায় পাইকগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির