অদ্য ৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ মুসলিমলীগ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিরাজ উদ্দিন সেন্টু, এস এম দাউদ ইসলাম, শেখ বাবর আলী, আব্দুল কাদের, দ্বীন মোহাম্মাদ, এম এম হাসান প্রমুখ।
সভাপতির ভাষণে অধ্যাপক রেজাউদ্দিন বলেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ অনুসরণ করে আজকের আজকের গোলযোগপূর্ণ পৃথিবীতে শান্তি আনায়ন করা সম্ভব। সভাশেষে দোয়া পরিচালনা করেন- মাওলানা ফারুক হোসাইন। খবরঃ বিজ্ঞপ্তির