খুলনাস্থ ফুলতলায় জিয়া স্মৃতি ফুটবল খেলার ফাইনালে আলী আসগর লবী

ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শহীদ জিয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ৫ আগষ্ট (শুক্রবার) বিকেল ৪টায় গাড়াখোলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫  (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য, বিসিবি’র সাবেক সভাপতি আলী আসগর লবী। খেলা উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপি আহবায়ক শেখ আবুল বাশার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, আপিল বিভাগের আইনজীবী আবু জাফর মানিক।
প্রধান অতিথির বক্তব্যে লবি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরিচয় করিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা ছিল সেটি তুলে ধরা এ আয়োজনের উদ্দেশ্য।
আজ যে খেলা হলো, তাতে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে। এতে আরও দুটি বার্তা জনগণ দিল যে মানুষ খেলা ভালোবাসে, তেমনি এ অঞ্চলের জনসাধারণের মনিকোঠায় স্থান করে নিতে পেরেছি।
তিনি আরও বলেন, মাদকমুক্ত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও উপযুক্ত জ্ঞান বিকাশের মাধ্যমে জনশক্তিতে রুপান্তর করার সকল পদক্ষেপ গ্রহণ করার অঙ্গীকার করছি। তেমনি আমি ক্রীড়াপ্রেমী মানুষ, আমি ভালো ক্রিকেট খেলতাম, তাই এ অঞ্চলের যুবকদের খেলাধুলায় মনোযোগী করতে আগামী ডিসেম্বর মাসে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট ম্যাচের আয়োজন করবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ মনির হাসান টিটো, রুপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক, ফুলতলা উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ সাব্বির হোসেন রানা, ফুলতলা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ফুলতলা উপজেলা যুবদলে আহবায়ক মোঃ এনামুল হোসেন পারভেজ, দামোদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোতাহার হোসেন কিরণ, বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইকবাল খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জেলা জাসাস নেতা মামুন প্রমুখ।
গাড়াখোলা খা বাড়ী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন আলী আজগর লবী। খেলার অনুষ্ঠানমালা শেষে তিনি যুগনীপাশা, বেজেরডাঙ্গায় গণসংযোগ করেন। খবরঃ বিজ্ঞপ্তির