পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে কেসিসির উদ্যোগে শনিবার আলোচনা সভা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরী পালন উপলক্ষে খুলনা সিটি
কর্পোরেশনের উদ্যোগে আগামী শনিবার নগর ভবনে মহানবী (স.) এর জীবন
ও আদর্শের ওপর আলোচনা সভা; ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল
অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা
সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।খবরঃ বিজ্ঞপ্তির