খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল। সভা শেষে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় ।
ইউনিয়ন বিএনপির আহবায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেনিন, স্বেচ্ছাসেবক দলের জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি আহবায়ক এজাজুর রহমান শামীম।
মতবিনিময় সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে জিয়াউর রহমান পাপুল বলেন, বিগত দিনে দূর্বল নেতৃত্বের কারণে উন্নয়ন বঞ্চিত এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এই অবহেলিত দাকোপ-বটিয়াঘাটা উপজেলাকে আধুনিকায়ন করে মডেল উপজেলায় রুপান্তর করবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, ১নং জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার,সোনাডাঙ্গা বিএনপির সদস্য (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) শাহীন খান, নগর যুবদলের সদস্য মেহেদী হাসান বাবু, নগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ তারেক প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির