আহত নুরকে দেখতে গিয়ে ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্কঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার রাতে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বাগানের গেট দিয়ে বের হয়ে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রাত ১১টা ৩৫ মিনিটে গণঅধিকার পরিষদের আহত নেতা নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন উপদেষ্টা। এরপর গেটের বাইরে থাকা গণঅধিকার পরিষদের নেতারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।

এই পরিস্থিতির মধ্যে প্রায় এক ঘণ্টা হাসপাতালের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপদেষ্টা। রাত সাড়ে ১২টার পর হাসপাতালের বিকল্প আরেকটি গেট (বাগান গেট) দিয়ে তিনি বের হয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অনলাইন।

 

উপদেষ্টা আসিফ নজরুল ঢামেক হাসপাতালের চিকিৎসাধীন নুরুল হক নুরের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।