রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ শনিবার ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। । ডক্টর ইংলিশের সামনে ক্রাইম সিনের ফিতা টাঙিয়ে একটি নির্দিষ্ট এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
কোচিং সেন্টারটির নাম ‘ডক্টর ইংলিশ’। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে,‘ডক্টর ইংলিশ’
কোচিং সেন্টারের বাড়িটির মালিক শফিউল আলম (লাট্টু)। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। তাঁর ছেলে মুনতাসির আলম (অনিন্দ্য) ডক্টর ইংলিশ কোচিং সেন্টার পরিচালনা করেন।
প্রকাশ করা আবশ্যক,এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের পরিচালক মুনতাসির অনিন্দকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।
জানা গেছে,যৌথ বাহিনীর অভিযানে
সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে । এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
অসমর্থিত সূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে।