অদ্য বিকাল ৩.০০ ঘটিকায় জেলা পূজা পরিষদের উদ্যোগে শীতলাবাড়ি মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন আজিজুল বারী হেলাল ও র্যালীর শুভ সুচনা করবেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিপ্রানন্দজিৎ (ধ্রæব) মহারাজ ।
জন্মাষ্টমী উৎসবের দ্বিতীয় দিনে আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় খুলনার শীতলাবাড়ী মন্দির থেকে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও র্যালীর শুভ সুচনা করবেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিপ্রানন্দজিৎ (ধ্রæব) মহারাজ। উদ্বোধনী পর্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন সাবেক সংসদ সদস্য মোঃ আলী আজগর লবী, বিশেষ অতিথি থাকবেন মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহŸায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া পুজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, শ্রীগুরু সংঘ, মতুয়া মহাসংঘ, খুলনা ব্রহ্মন সংসদ, মহানাম সেবক সংঘ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এবং খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের আওতাধীন ৯টি উপজেলা ও ২টি পৌরসভা পূজা পরিষদের নেতৃবৃন্দ এবং খুলনা জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দসহ খুলনার সনাতনীরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য উক্ত শোভাযাত্রায় খুলনার আর্য্য ধর্মসভা মন্দির, শ্রী শ্রী শীতলাবাড়ী মন্দির, বাগমারা গোবিন্দ মন্দির, বয়রা পূজাখোলা মন্দির ও বাগমারা তেতুলতলা মন্দিরসহ অসংখ্য মন্দিরের ভক্তবৃন্দও র্যালীতে উপস্থি হবার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রথম দিনে জন্মাষ্টমী উৎসবের ধর্মীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অদ্য সকাল ৮.০০ ঘটিকায় দেশ-জাতি, বিশ^মানবসহ খুলনার সকল জনসাধারণের মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহŸায়ক রতন কুমার মিত্র এর সভাপতিত্বে ও খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গীতাযজ্ঞের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সত্যানন্দ দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু, ধর্মানুরাগী ও সমাজ সেবক ডাঃ সুজন বিশ^াস, জন্মাস্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, খুলনা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্টের যুগ্ম আহŸায়ক তপন ঘোষ, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সমাজকল্যান সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক দীপংকর মন্ডল লিটন, উপদেষ্টা গনেশ চন্দ্র মন্ডল, ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রবীর রায়, মৃনাল কান্তি বিশ^াস, শীতলাবাড়ী মন্দির কমিটির সহ-সভাপতি দীনেশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব দাস, দপ্তর সম্পাদক বিপ্লব সাহা, সহ সায়গঠনিক সম্পাদক বিশ^জিত পাল, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ গণস ংযোগ সম্পাদক অলোক শীল, সহ পূজা বিষয়ক সম্পাদক দিপংকর সাহা বাবু, কার্যনির্বাহী সদস্য এ্যাডঃ পংকজ কুমার সাহা, তপন চক্রবর্তী, শংকর সাহা, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ^াস প্রমুখ নেতৃবৃন্দ। গীতাযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করেন গীতাযজ্ঞ উপকমিটির আহŸায়ক শিধু চক্রবর্তী ও সদস্য সচিব রনজিৎ মুখোপাধ্যায়। এছাড়া খুলনা ব্রহ্মন সংসদের সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্তীসহ ৩১ জন ব্রাহ্মন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণঢ্য মঙ্গল শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, বাদ্যযন্ত্র, শংকধ্বনি ও উলুধ্বনি, শ্রীকৃষ্ণের ডিসপ্লে সহকারে মহাসমারোহে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে পুনরায় শতিলাবাড়ী মন্দিরে এসে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। খবরঃ বিজ্ঞপ্তির