২০২৪ সালের জুলাই আন্দোলনে দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা ও অরাজকতা। সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, কারাগারে হামলা, জঙ্গি ও সন্ত্রাসীদের মুক্তি এবং পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন। নরসিংদীতে হাই সিকিউরিটি কারাগার থেকে চিহ্নিত ৯ জন জঙ্গি পালিয়ে যায়। মহাখালী ও বনানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিসংযোগ করা হয়।
আওয়ামী লিগ নেতৃত্বের বক্তব্য, এসব ঘটনার পরও জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক কোনও সরাসরি প্রতিক্রিয়া জানাননি। বরং ২৫ জুলাই ২০২৪-এ প্রকাশিত বিবৃতিতে তিনি একতরফাভাবে সরকারের সমালোচনা করে আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। (দ্যা ওয়ালের প্রকাশিত রিপোর্টের কিছু অংশ)
।। ড.ইউনুসের আরেকটি পরিচয়।।
২০১৬ সালের মার্চ মাসে ড.ইউনুস জাতিসংঘের মহাসচিব বান কি-মুন কর্তৃক স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান।
এই কমিশনের সহ-সভাপতি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
মানুষের কথাঃ
জাতিসংঘের ড. ইউনুসের স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশনের সদস্য পদটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ।সে প্রেক্ষাপটে (বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা)
জাতিসংঘে তাঁর উচ্চ পর্যায়ের যোগাযোগ বাংলাদেশ সম্পর্কে কাজে লাগাতেই পারেন।