৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে খুলনায় কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট সকাল নয়টায় নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তা-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া বিকাল তিনটায় শিববাড়ি মোড়ে শহিদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির