১৫ আগস্ট ১৯৭৫’ জাতির আকাশে দীর্ঘ কালো মেঘে আচ্ছন্ন হয় .. !

মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন। 

 

ওই দিন ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুসহ নিহত হন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন। 

 

১৫ আগস্ট ‘৭৫ বঙ্গবন্ধুর হত্যার বিবরণঃ 

 

শেখ মুজিবকে আত্মসমর্পণ করতে বলা হয়। তিনি সামরিক গোয়েন্দা বিভাগের নতুন প্রধান কর্নেল জামিল উদ্দিন আহমেদকে টেলিফোন করেন।কর্নেল জামিল এসে সৈন্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তখন তাকে ধানমন্ডি ৩২ এর গেটে গুলি করে হত্যা করা হয়। এরপর শেখ মুজিব আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে তাকে গুলি করে হত্যা করা হয়। 

১৫ আগস্ট ১৯৭৫ হলো মধ্য সারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান। শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থাপনা এবং সরকারকে অপসারণের পরিকল্পনা করেছিলেন কর্মকর্তারা।