।।মতামত।।
ড. ইউনুস ২১ জুলাই ‘২৫ এ ঘটে যাওয়া “মেইলস্টোন ট্রাজেডি”র জন্য তার ভেরিফাইড ফেসবুকে সাধারণ মানুষের (“ব্যাংক একাউন্ট” নম্বরসহ) কাছে সাহায্য /সহায়তার আহবান করে পোষ্ট করেছিলেন। পোষ্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। ওখানে নতুন প্রেস বিজ্ঞপ্তি’ পোষ্ট করা হয়েছে।
পোষ্টটি কেন ডিলিট করেছেন ? সেটা আমাদের উপলব্ধির বিষয় । আর নতুন করে “সরকারের সহয়তার”- বিষয় পোষ্ট সংযুক্ত কেন ই -বা করতে হয়েছে? আমাদের আমজনতাকে সেটাও বুঝে নিতে হবে ।
অনেকে তার “ডিলিট করা” পোস্টটি নিয়ে সমালোচনা করেছেন। অনেকে বলেছিলেন – “Which was a rubbish decision.”
প্রেস বিজ্ঞপ্তির কিছু অংশ সংযুক্ত করা হল ( ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।)
আরেকটি জন জিজ্ঞাসা -” শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনুস এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা । তিনি বিমান বিধধস্তের ঘটনাস্থলে (ঢাকার উত্তরার দিয়বাড়ী) গিয়েছিলেন? কিংবা নিহত ও আহত স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন?
তবে,দুই উপদেষ্টাসহ প্রেস উইং শফিকুল আলম ঘটনাস্থলে গেলেও ৭/৮ ঘণ্টার বেশি অবরুদ্ধ ছিলেন। পরবর্তীতে (পুলিশি সহায়তায়) ঘটনাস্থল থেকে ফিরে আসতে সামর্থ হন।
বি.দ্র.প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ডিলিট পোষ্ট এবং নতুন প্রেস বিজ্ঞপ্তির পোষ্টের ছবি ।