মাদারীপুর শিড়খাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও রাইফেল ও দেশীয় অস্ত্র সহ ৬ জনকে আটক করেছেন যৌথবাহিনী।
আটকদের মধ্যে ৩ মহিলাও রয়েছে।এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচীও রয়েছে আটকদের মধ্যে।
আটককৃতরা হলেন, পারুল বেগম (৪৮), স্বামী- মফেজ মাতুব্বর।মিলন সব্যসাচী @ দেবু মাতুব্বর (৫৫), পিতা-মৃত করিম মাতুব্বর।কামাল মাতুব্বর (৫০), পিতা- মৃত শাহ আলম মাতুব্বর। মনু মাতব্বর (৫৭), পিতা -মৃত শাহ আলম মাতুব্বর।খাদিজা বেগম (২৬) স্বামী- শিহাব মাতব্বর।লাকী আক্তার, স্বামী- কামার মাতুব্বর।
এদের সকলের ঠিকানা মাদারীপুর সদর উপজেলার শিরখারা- ঘুনসী এলাকায়।