কেসিসির চীফ প্লানিং অফিসার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র  আমন্ত্রণে থাইল্যান্ড সফর

 

খুলনা সিটি কর্পোরেশনের চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বিশ^ স্বাস্থ্য সংস্থা’র
(ডব্লিউএইচও ) আমন্ত্রণে থাইল্যান্ড সফর করছেন।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত “রিজিওন্যাল মিটিং উইথ মাল্টিসেক্টরাল
পার্টনারস আরবান গর্ভন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিং ইন সাউথ ইষ্ট এশিয়া
রিজিঅন” শীর্ষক ৩দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করবেন। বিশ্ব স্বাস্থ্য
সংস্থার হেলদি সিটি প্রকল্পের আওতায় খুলনা মহানগরীকে অন্তর্ভুক্ত করায়
আন্ত:শহর অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালা শেষে আগামী ৩০ সেপ্টেম্বর তারা দেশে ফিরবেন বলে আশা করা
যাচ্ছে। খবরঃ বিজ্ঞপ্তির