খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ তরুণীকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। গত ০৭/০৭/২০২৫ খ্রিঃ দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন পানতিতা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- হাসিব মোল্যা (২৭)।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত হাসিব মোল্যার সাথে গত অনুমান ১ বছর পূর্বে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৬/০৬/২০২৫ খ্রিঃ রাতে হাসিব মোল্যা বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমকে ধর্ষণ করে । পরবর্তীতে ভিকটিম হাসিব মোল্যাকে বিবাহের কথা বললে হাসিব মোল্যার পরিবার ভিকটিমের নিকট মোটা অংকের টাকা দাবি করে।
এই ঘটনায় গত ০৭/০৭/২০২৫ খ্রিঃ তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০ (সংশোধনী-২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির