সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা সজীব-এর সুস্থতা কামনায় প্রার্থনা

বিদেশে চিকিৎসাধীন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক খাইরুজ্জামান সজীব-এর সুস্থতা কামনায় শ্রী শ্রী শীতলা বাড়ী কার্যকরী সংসদের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত সারে ৮ টায় খুলনা নগরীর দোলখোলা শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরাণীর মন্দিরে খাইরুজ্জামান সজীব-এর সুস্থতা কামনায় এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী শীতলা বাড়ী কার্যকরী সংসদের সভাপতি সুজিত সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ’র সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অরবিন্দ সাহা, এ্যাড. পঙ্কজ সাহা, ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস, বিপ্লব কুমার দাস, অভিজিৎ কুমার দাস (অভি), পার্থ প্রতিম পাল (রিংকু), বিপ্লব সাহা, সুনিল কুমার সরকার, তপন কুমার ঘোষ, বাবুল চন্দ্র সাহা, সন্তোষ দাস, সৌরভ দাস, সাগর মজুমদার, কিংকর শীল, শুভঙ্কর সরকার, পাপ্পু সাহা, শুভ শীল, জয়দেব দাস, দীপ্ত হালদার, বিদ্যুৎ দাস প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির