দেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনও যুদ্ধ হয়নি, এটা একটা রাজনৈতিক বিরোধ। শেখ হাসিনা দেশ পরিচালনায় শীর্ষ পদে ছিলেন। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এসব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত নন। ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি হত্যার কোনও নির্দেশ দেননি। এর কোনও দালিলিক প্রমাণ নেই। প্রসিকিউশন কোনও প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছে। দেশে রাজাকারদের বিচার হয়েছে। তবুও তিনি কখনও তাদের সরাসরি হত্যার নির্দেশ দেননি।- রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন । ৭.৬.২৫ ইং