৯৫তম অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র “হাওয়া”

বিনোদন ডেস্ক
২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র “হাওয়া” ।৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

এবার অস্কারের ৯৫তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতা করার ছবি আহ্বান করলে আমাদরে কাছে দুটি ছবি জমা পড়ে। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে।”

মেজবাউর রহমান পরিচালিত ‘হাওয়া’ সিনেমার গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত এ কালের রূপকথা। রূপকথানির্ভর সিনেমার প্রচলিত এ ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা বলে জানাচ্ছে সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। অনলাইন ।

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।