ছবিঃ কর্নেল মো. শফিকুল ইসলাম
নিউজ ডেস্কঃ
ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে” এ কথা জানিয়েছে সেনা সদরদপ্তর।
ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে ‘মব ভায়োলেন্স’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মি. ইসলাম বলেছেন “সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তা করার ঘটনায় যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী”।
এছাড়া সে ব্রিফিং-এ সেখানে পার্বত্য চট্টগ্রামে অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে গুমের সঙ্গে সেনা সদস্যদের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন আসে।
সেই প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা মি. ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালেও তাদের সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয়।
সেনা সদস্যদের গুমের অভিযোগ সম্পর্কে তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।-বিবিসি বাংলা ।