খুলনায় ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগের দাবীতে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত 

অদ্য ০২/০৭/২০২৫ ইং তারিখ রোজ বুধবার নগরীর সোনাডাঙ্গাস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারাণ সম্পাদক মোঃ তৈয়েবুর রহমান রাসেল-এর সঞ্চালনায় ওজোপাডিকোতে কর্মরত পিচরেট শ্রমিকদের বয়সসীমা শিথিল করে চাকুরী স্থায়ীকরণ.দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগের দাবীতে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় খুলনা, যশোর, কুস্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী সার্কেলের অধীনে পরিশ্রমে ওজোপাডিকো আজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যাদের রাজস্ব আদায়ের কারণে কোম্পানী রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে সেই সব পিচরেট শ্রমিকদের অনেকেই চাকুরীর বয়স শেষ হয়ে গেছে স্থায়ী চাকুরী না করেই। অর্থাৎ মিটার রিডিং নেয়া, বিনা প্রস্তুত করা, এডিট পোস্টিং দেয়া এবং বিনা বিতরণ করে রাজস্ব আদায়ে সহযোগিতা করাসহ মাঠ পর্যায়ে পিচরেট শ্রমিকরা অগ্রণী ভূমিকা রাখলেও তারা কোম্পানীতে কোন স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। এ অবস্থায় পিচরেট শ্রমিকদের বয়সসীমা শিথিল করে স্থায়ীকরণ বা দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগের দাবী জানিয়ে বক্তারা বলেন ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টিচরেট শ্রমিকদের স্থায়ীকরণ/দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগের দাবীতে অসংখ্যবার আবেদন করা স্বত্ত্বেও কর্তৃপক্ষ কোন সুরাহা করেন নাই। এমনকি পিচরেট শ্রমিকরা গত 20/25 বছরযাবত নামমাত্র পারিশ্রমিক পেয়ে কর্মরত থাকা সত্বেও বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ রাখা হয় নাই।

            কোম্পানীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজনের পদ উল্লেখ করে বক্তারা বলেন, কোম্পানীকে গ্লাসরুমে আবদ্ধ করে পদস্থ কর্মকর্তরা নিজেদের ভাগ্যন্নয়নের পরিকল্পনা কারনেও কোম্পানীর রাজস্ব আদায়ের মূল ভূমিকায় সে সব পিচরেট শ্রমিকদের নিয়ে কোন ভাবনা নেই।

            পিচরেট সমিতির সাধারণ সম্পাদক ঞুশিয়ারী উচ্চারণ করে বলেন অনতিবিলম্বে পিচরেট শ্রমিকদের বয়সসীমা শিথিল করে বলেন অনতিবিলম্বে পিচরেট শ্রমিকদের বয়সসীমা শিথিল করে ১৬/০৬/২০২৫ ইং তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক পিচরেট শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণসহ স্থায়ী বা দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে অণ্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

            ্বুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী ষবাপতি মোঃ ইলিয়াস হোসেন, সহসভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম লিটু, মোঃ হাসান বিশ্বাস, আইউব হোসেন মিল্টন, মুনসুর আলী দেলোয়ার হোসেন, আবুল হোসেন বিশ্বস, হারুন জমাদ্দার, যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন, মোয়াজ্জেম হোসেন রনি, ডাবলু, কাজী জামাল হোসেন, সুজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অজিয়ার রহমান, রিংকু, আল আমিন, ইমদাদ, অনিক, আবুল হোসেন, সুজন চন্দ্র পাঠক, সিদ্দিকুর রহমান, আঃ সবুর প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির