মালয়েশিয়ায় আইএসের সাথে জড়িত অভিযোগে আটককৃত ৩৬ বাংলাদেশীর ৫ জনের বিরুদ্ধে বিচার শুরু করতে যাচ্ছে

 

নিউজ ডেস্কঃ

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে । আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। এ বিষয়ে মালয়েশিয়ার পত্র-পত্রিকা গুলোতে এ সংবাদটি শিরোনাম হয়ে আসছে। এই সন্ত্রাসবাদী সংগঠন (আইএসআই) এর সম্পৃক্ততার প্রেক্ষাপটে সে দেশের সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বাংলাদেশের সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে  আটককৃতরা ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে বিশ্বাসী এবং মালয়েশিয়ায় চরমপন্থা ছড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।

মালয়েশিয়া সরকার যে ৩৬ জন বাংলাদেশি আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে আটক করেছে, তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সে দেশেই সন্ত্রাসবাদ বিরোধী আইনে অভিযোগ এনেছে এবং তাদের বিচারকাজ শুরু করতে যাচ্ছে। এছাড়া ১৬ জনের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার আরও তদন্ত করতে চায়। মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারু সেশন আদালতে বিচার শুরু হবে।

বাকি ১৫ জনকে তাদের দেশ থেকে বহিস্কার করেছে। সে অর্থে সেই ১৫ জন বাংলাদেশে ফিরে এসেছে। ফেরত আসা মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত ১৫ জনের বিরুদ্ধে বাংলাদেশের সরকার কি ব্যাবস্থা নিচ্ছে কিংবা অধিকতর তদন্ত করছে কি না – সে টা জানার সুযোগ এখনো হয়নি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল বিবৃতি দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, এই বাংলাদেশী সন্ত্রাসগোষ্ঠীর গ্রেফতার হওয়া সম্পর্কে তার প্রতিক্রিয়াও বাংলাদেশের স্বরাষ্ট্র কিংবা  পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানা যায়নি।