নিউজ ডেস্কঃ
কয়েক ঘণ্টা আগেই এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে।
আজ সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো ক্ষেপণাস্ত্রগুলি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল, ইরান থেকে নয়। অর্থাৎ, ইয়েমেন এ হামলা চালিয়েছে।
ইরান জানিয়েছে,অপারেশন ট্রু প্রমিজের অধীনে ২১তম হামলা এখনো চালায়নি তারা।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ১৩ জুন ইরানের হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।