কেসিসির পরিচালনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট-কাল উদ্বোধন

ফাইল ছবি।

খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট-২০২৫ আগামীকাল উদ্বোধন করা হবে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার রবিবার বিকাল সাড়ে ৪টায় জোড়াগেট বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কেসিসি কর্তৃক প্রতিবছর এ পশুর হাটের আয়োজন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির