গত ৩০ মে ২০২৫ খ্রিঃ খুলনা জেলার কয়রা থানাধীন উলা গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই শহিদুল গাজী (৪৫) কর্তৃক ছোট ভাই সাহেব আলী গাজীকে (৩৬) হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কয়রা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার জনাব মো: আরিফুল ইসলার এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩০/০৫/২০২৫ খ্রিঃ রাতে কয়রা থানার এসআই (নিঃ)/ মোঃ তারেক মাহমুদ এর নেতৃত্বে ১টি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কয়রা থানাধীন বাগালী ইউনিয়নের বারোপোতা গ্রাম এলাকা থেকে শহীদুল গাজী (৪৫), পিতা-মৃত দ্বারা গাজীকে গ্রেফতার করা হয় এবং ১টি লোহার শাবল ও ১টি বটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গত ৩০/০৫/২০২৫ খ্রিঃ দুপুরে গ্রেফতারকৃত শহিদুল গাজী বসত ঘরে তার স্ত্রী তাসলিমা খাতুন (৩৮) কে মারপিট করছিলো। তাসলিমা খাতুন এর ডাক চিৎকারে গ্রেফতারকৃত শহিদুল গাজীর ছোট ভাই সাহেব আলী গাজী তার ভাইয়ের নিকট হতে ভাবী তসলিমা খাতুনকে ছাড়িয়ে নেয়। এর প্রেক্ষিতে শহিদুল গাজী রাগান্নিত হয়ে তার হাতে থাকা লোহার শাবল দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে ভিকটিম অচেতন হয়ে যায়। পরবর্তীতে বটি দিয়ে ভিকটিমের গলায় পোঁচ দিয়ে হত্যা করে ।খবরঃ বিজ্ঞপ্তির