কেসিসি’র সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর কাজী
সরওয়ার-উল-আযম (মানু) মারা গেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর
কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন যাবৎ
কিডনী জনিত রোগে আক্রান্ত ছিলেন। ২৪ মে
শনিবার সকাল ৮ টায় নিজ বাসভবনে শেষ নিঃশ^াস
ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর খালিশপুর মুজগুন্নী মেলার মাঠে
জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়। কাজী সরওয়ার-উল-আযম
(মানু) ১৯৫৩ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার
পিতার নাম কাজী আব্দুল বায়জিদ। কাজী সরওয়ার-উল-
আযম (মানু) খুলনা সিটি কর্পোরেশনের ৯নং
ওয়ার্ডের ১৯৯৩ইং থেকে ২০১৩ইং সাল পর্যন্ত
নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর হিসেবে সফল ভাবে
দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মুজগুন্নী শহীদ
তিতুমীর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের
সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত
দায়িত্ব পালন করেন। খবরঃ বিজ্ঞপ্তির