নিউজ ডেস্কঃ
গত ২৩ মে রাতে লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের তৃতীয়তলা বাড়ির পিছনের পশ্চিম পাশে নিচে পাকার উপর হাত,পা, মাথা ও মুখ বাধা অবস্থায়, মোশাররফ সাহেবের বাড়ির ভাড়াটিয়া মোঃ আশরাফুল ইসলাম, পিতা:সাদিকুল সানা, সাং:চর বলমারা, থানা: মঠ বাড়িয়া, জেলা পিরোজপুর রাত ৩.৪০ ঘটিকায় কুকুরে ডাক শুনে ঘুম ভেঙ্গে গেলে অজ্ঞতনামা আনুমানিক (৩৫)এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, লাশের মাথা মুখমন্ডল ও শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহ্ন এবং হাত পা নীল ও হলুদ রং এর সুতি কাপড় ও পলিথিন দিয়ে মাথা মুখমন্ডল বাধা।
তৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে, এডিসি দক্ষিণ জনাব মোঃ হুমায়ুন কবির, ওসি লবণচরা ও পি বি আই এর বিষেশ অঙ্গ টিম ঘটনাস্হলে উপস্হিত আছেন।
লবণচরা থানা পুলিশ ও পি বি আই পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।