ছবিঃ সংগৃহীত ।
নিউজ ডেস্কঃ
মাহেন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালকসহ ২ শিক্ষক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায়।
আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ। এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে ,মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।