খুলনা বন্ধ হওয়া পাটকল গুলো পুনরায় চালুর ও শ্রমিকদের বেতন পরিশোদের দাবী জানিয়ে বিবৃতি প্রদান

ফাইল ছবি।

খুলনা মহানগর জাতীয় শ্রমিক পার্টির পক্ষে খুলনা মীরেরডাঙ্গা ও আটরা  শিল্প অঞ্চলে সোনালী জুট মিল, এজেক্স জুট মিল , মাহসিন জুট মিল ও আফিল জুট মিল দীর্ঘদিন যাবত বন্ধ শ্রমিকরা অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছে। অনেক শ্রমিক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে, বন্ধ মিলের মেশিনারিজ নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় মিলগুলি পুনরায় চালু ও শ্রমিকদের বেতন পরিশোধের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-

            প্রস্তাবিত আহ্বায়ক শামীম আরা পারভীন, সদস্য সচিব দেশ আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে বাবুল হাসান রাজু, মোঃ সাত্তার হাওলাদার, আলমগীর হোসেন মৃধা, মোঃ মানিক, সদস্য যথাক্রমে মোঃ শহিদ হাওলাদার, মনিকা রানী মিস্ত্রি, মোঃ শাহীন হোসেন সজিব, শিউলী আক্তার, মোঃ তুষার, মোঃ ইউসুফ মুন্সী, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল আহাদ, আবুল বাসার, ইসলাম হাওলাদার প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির