অগ্রণী ব্যাংক খুলনা সার্কেলের সাবেক উপ-মহাব্যবসহাপক ফরিদুল আলমের ইন্তেকাল 

প্রতিবেদকঃ

অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেল এর সাবেক উপ-মহাব্যবসহাপক ফরিদুল আলম(৬৬) দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭/০৫/২০২৫ ইং শনিবার সন্ধ্যা ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর ২ পুত্র ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামিকাল অগ্রণী ব্যাংক টাউন জামে মসজিদে সকাল ৭.০০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে জহর বাদ আট্টাকা,ফকিরহাট পৈত্রিক বাড়ীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুম ফরিদুল আলমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।