ফাইল ছবি।
আবহাওয়া ডেস্কঃ
দেশে গত পাঁচদিন ধরে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। আজও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস, এই তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর দিয়েছে । এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে।
সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে সোমবার খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।